![]() |
| বিএনপি'র জাতীয় কাউন্সিলের পোস্টার |
১৯শে মার্চ, শনিবার ঢাকার ইঞ্জিনিয়ার্স
ইনস্টিটিউশনে বিএনপি’র ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল ২০১৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। পনেরো হাজার
অতিথি ও কাউন্সিলর উপস্থিত থাকবেন বলে জানিয়েছে কাউন্সিল আপ্যায়ন উপকমিটি।
সবাইকে দুপুরের খাবারে দেয়া হবে ঢাকার ঐতিহ্যবাহী খাবার ‘মোরগপোলাও’।
ইতোমধ্যে খাবারের অর্ডার দেয়া হয়েছে
১০ প্রতিষ্ঠানে। খাবার
পরিবেশনের জন্য সোহরাওয়ার্দী উদ্যানের একটি
অংশ ব্যবহারের
অনুমতির জন্য
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ডিএমপি কমিশনারের
সঙ্গে যোগাযোগ
করা হয়েছে।
কাউন্সিলের
আপ্যায়ন উপকমিটির
আহ্বায়ক ও
বিএনপির অর্থবিষয়ক
সম্পাদক আবদুস
সালাম জানান,
কাউন্সিলে অংশগ্রহণকারীদের আপ্যায়নের
জন্য তার
নেতৃত্বাধীন উপকমিটি ইতোমধ্যে ১৯টি টিম
গঠন করেছে। সেসব
টিমের সদস্যদের
সঙ্গে বিভিন্ন
জেলা বিএনপির
সভাপতি ও
সম্পাদকসহ তাদের প্রতিনিধিদের সমন্বয় করা
হচ্ছে।
কাউন্সিলে খাবারের বিষয়টি এই টিমগুলো
জেলা কমিটির
প্রতিনিধির সঙ্গে মিলে দেখভাল করবেন। টিমগুলোকে ইতোমধ্যে দায়িত্ব বুঝিয়ে দেয়া
হয়।
তিনি জানান,
এবারের কাউন্সিলে
অংশগ্রহণকারীদের মোরগ-পোলাও দিয়ে আপ্যায়ন
করা হবে।

No comments:
Post a Comment