Saturday, March 12, 2016

কাউন্সিলে জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে: গয়েশ্বর

গয়েশ্বর চন্দ্র রায় - বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কাউন্সিল ব্যবস্থাপনা ও প্রচার-প্রকাশনা কমিটির আহ্বায়ক [ফাইল ফটো]


আসন্ন জাতীয় কাউন্সিল নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। প্রতিদিন দলীয় নেতৃবৃন্দ এবং রাজনৈতিক বোদ্ধারা তাদের প্রত্যাশার কথা বলে যাচ্ছেন।  

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কাউন্সিল ব্যবস্থাপনা ও প্রচার-প্রকাশনা কমিটির আহ্বায়ক গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দলের আসন্ন ৬ষ্ঠ কাউন্সিলের মধ্য দিয়ে জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো হবে।

তিনি বলেন, কাউন্সিল নেতা বানানোর জায়গা নয়, বর্তমান অবস্থান থেকে ঘুরে দাঁড়িয়ে জাতির আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার মঞ্চ। তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্ব নির্বাচন করতে অতীতে ভুল করেন নাই এখনও  করবেন না।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিগত আন্দোলন- সংগ্রামে নিষ্ক্রিয়, পলাতক ছিল, সেই সব চাটুকারেরা নিজেদের অবস্থান ধরে রাখার জন্য বেশি সক্রিয়। এরা কখনও দলের বন্ধু হতে পারে না। এরা দলের জন্য মারাক্ত হুমকি স্বরুপ। এদের বিরুদ্ধে হাই এন্টিবায়োটিক  দিতে হবে।

দোয়া মাহফিলে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নির্বাচন করতে অতীতে ভুল করেন নাই এখনও  করবেন না।

শনিবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১০ কারাবন্দি দিবস উপলক্ষে যুবদল আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব বলেন।




No comments:

Post a Comment