![]() |
| বিএনপি'র জাতীয় কাউন্সিল ২০১৬'র লোগো |
১৯শে মার্চ, শনিবার
ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি’র ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল ২০১৬
অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৮ই মার্চ থেকে ছাত্র-যুব-স্বেচ্ছাসেবক দলের ৪০০ সদস্যের
নিরাপত্তা টিম ঢাকার হাইকোর্ট থেকে মৎস্যভবন হয়ে শাহবাগ পর্যন্ত একটি নিরাপত্তা বলয় গড়ে
তোলার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। নিরাপত্তার বিষয়ে
পরিকল্পনা ও পরামর্শের জন্য দলের
ভাইস চেয়ারম্যান,
উপদেষ্টা, সাবেক সামরিক কর্মকর্তা ও
অঙ্গদলের নেতাদের
সমন্বয়ে গঠিত
১০৫ সদস্যের
কমিটি এ
নিয়ে পরিকল্পনা
করেছে।
নিরাপত্তায় থাকছে ১০০
সিসিটিভি ক্যামেরা,
১০টি আর্চওয়ে,
৪০০ সদস্যের
স্বেচ্ছাসেবক বাহিনী। চাওয়া হয়েছে
পুলিশের সহযোগিতাও।
সেবা ও শৃঙ্খলা
কমিটির সদস্য
সচিব মেজর
(অব.) মিজানুর
রহমান জানান,
১৯শে মার্চ
কাউন্সিলকে কেন্দ্র করে আগের দিন
১৮ই মার্চ
থেকে নিজেদের
কার্যক্রম শুরু করবে সেবা ও
শৃঙ্খলা উপকমিটি। সেবা
ও তবে
কাউন্সিলে সেবা ও শৃঙ্খলা দায়িত্ব
পালন করবেন
ছাত্রদল-যুবদল
ও স্বেচ্ছাসেবক
দলের নেতাকর্মীদের
সমন্বয়ে ৪০০
সদস্যের একটি
স্বেচ্ছাসেবক বাহিনী। মেজর (অব.)
মিজান জানান,
হাইকোর্ট থেকে
মৎস্যভবন, শাহবাগ থেকে সোহরাওয়ার্দী উদ্যানসহ
কাউন্সিল ভেন্যুতে
১০০ সিসি
টিভি ক্যামেরা
স্থাপন করা
হবে।
নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিকভাবে পুরো এলাকার চিত্র মনিটর
করা হবে। তিনি
জানান, অন্তত
১০টি আর্চওয়ে
স্থাপন করা
হবে।
কাউন্সিলে আমন্ত্রিত কোন লোকই আর্চওয়ে
ছাড়া ভেন্যুতে
প্রবেশ করতে
পারবেন না। সেই
সঙ্গে থাকবে
অর্ধশতাধিক মেটাল ডিটেক্টর। এছাড়া
১০ সদস্য
বিশিষ্ট ১০টি
রিজার্ভ টিম
থাকবে ওয়াকিটকি
হাতে।
বিশেষ প্রয়োজনে
তারা দায়িত্বপালন
করবেন।
তিনি জানান,
সার্বিক নিরাপত্তা
ও ট্রাফিক
নিয়ন্ত্রণের দুটি সহযোগিতা চেয়ে পুলিশের
কাছে আবেদন
জানানো হয়েছে।

No comments:
Post a Comment