২০১২ সাল থেকেই কাউন্সিল আয়োজনের চেষ্টা করে আসছিল বিএনপি। সর্বশেষ বুধবার, ফেব্রুয়ারি ১০, এ স্থায়ী কমিটির বৈঠককেই বলা যায় ষষ্ঠ জাতীয় কাউন্সিল কার্যক্রম শুরুর দিন হিসেবে।
বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল সফল করতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্রস্তুতি কমিটির চেয়ারপারসন করে ১১ টি উপ-কমিটি গঠন করা হয়েছে। বুধবার, ফেব্রুয়ারি ১০, এ স্থায়ী কমিটির বৈঠকে এই কমিটি গুলো গঠন করা হয়।
বিএনপির কাউন্সিলের ১১টি উপ-কমিটির প্রধানরা হচ্ছেন -
১। অর্ভ্যথনা উপ-কমিটির আহ্বায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর
২। ঘোষণাপত্র উপ-কমিটির আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম
৩। শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ
৪। ড্রাফটিং উপ-কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান
৫। ব্যবস্থাপনা ও প্রচার উপ-কমিটির আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়
৬। আন্তর্জাতিক উপ-কমিটির আহ্বায়ক সাংবাদিক শফিক রেহমান
৭। প্রকাশনা উপ-কমিটির আহ্বায়ক বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান
৮। চিকিৎসা উপ-কমিটির আহ্বায়ক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন
৯। তথ্য ও যোগাযোগ উপ-কমিটির আহ্বায়ক বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
১০। সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার
১১। অর্থ বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক - নাম জানানো হয়নি।

No comments:
Post a Comment