বিএনপির জাতীয় কাউন্সিল ও
সম্মেলনের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চূড়ান্ত হলেও
‘কাউন্সিলদের নিয়ে অনুষ্ঠেয় ক্লোজড
ডোর অধিবেশনে’র
স্থান হিসেবে মহানগর
নাট্যমঞ্চে বরাদ্দ দেওয়া
হয়েছে।
তবে মহানগর নাট্যমঞ্চে অধিবেশন (পরিসর ছোট হওয়ায়) করার সিদ্ধান্ত এখনো চূড়ান্ত করেনি দলটি।
বিএনপির আবেদনের প্রেক্ষিতে ‘ক্লোজড ডোর’ অধিবেশনের জন্য ঢাকা দক্ষিণ সিটি করর্পোরেশন দলটিকে মহানগর নাট্যমঞ্চের ব্যবহারের অনুমতি দিলেও দলটির পছন্দের শীর্ষে রয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র।
মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
রিজভী বলেন, ‘আমাদের কাউন্সিলের একটি অংশ ক্লোজড ডোর হয়। এর আগে, আমরা (পঞ্চম কাউন্সিল) চীন-মৈত্রী (বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র) সম্মেলন কেন্দ্রে করেছি। কিন্তু এবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সেটা সম্ভব নয়। যদি ৩ হাজারের মতো কাউন্সিলর উপস্থিত হয়, তাহলে ওই জায়গায় একোমোডেশন হবে না।’
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, কাউন্সিলের ক্লোজড ডোর অংশের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ছোট হওয়ায় আমরা বিকল্প চিন্তা করেছিলাম। সর্বশেষ চেষ্টা করেছি, চীন-মৈত্রীর (বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র) জন্য। এখনো সে চেষ্টা চলছে। আমরা যে দরখাস্ত করেছিলাম, কর্তৃপক্ষ তার উত্তর এখনো আমাদেরকে দেয়নি। মহানগর নাট্যমঞ্চে অনুমতির বিষয়ে মঙ্গলবার বিকেলেই আমাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

No comments:
Post a Comment