শনিবার, মার্চ ১৯, সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে
দিনব্যাপী বিএনপি'র ষষ্ঠ জাতীয় কাউন্সিলের উদ্বোধন করবেন বিএনপি চেয়ারপারসন সাবেক তিনবারের
সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার বিএনপির প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবীর
খান গণমাধ্যমকে বলেন, ১৯ মার্চ শনিবার চেয়ারপারসন খালেদা জিয়া তার গুলশানের বাসভবন
থেকে সকাল ৯টা ২০ মিনিটে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের উদ্দেশে
রওনা হবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া ছাড়াও দলের সিনিয়র ভাইস
চেয়ারম্যান তারেক রহমানের বক্তৃতা প্রচার করা হবে।

No comments:
Post a Comment