![]() |
| আ স ম হান্নাহ শাহ - বিএনপি স্থায়ী কমিটি'র সদস্য এবং বিএনপি'র ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল'র শৃঙ্খলা ও সেবা উপকমিটির আহ্বায়ক |
বিএনপির কাউন্সিল সফল হলে তা আওয়ামী লীগের জন্য
দুশ্চিন্তার কারণ হবে বলে মন্তব্য
করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।
আ স ম হান্নান শাহ বিএনপির কাউন্সিল নিয়ে ক্ষমতাসীনরা
ষড়যন্ত্র শুরু করেছে বলে
অভিযোগ করেন। তিনি
আরো বলেন, বিএনপি কাউন্সিল
হবে আওয়ামী লীগের মাথাব্যথার কী?
তাহলে বোঝা গেল আপনাদের অন্তরে ভয় শুরু হয়ে গেছে। সুন্দর করে
কাউন্সিল যদি করি,
আর গণমাধ্যম যদি সঠিকভাবে প্রচার করে তাহলে জনগণ জানতে পারবে। আর আপনাদের অবস্থা প্রতিদিন খারাপ থেকে খারাপ হতে
থাকবে।’
আগামী ১৯ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স
ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিল অনুষ্ঠিত হবে।
শনিবার, মার্চ ১২, সকালে রাজধানীর
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মিলনায়তনে
১/১১ নিয়ে জাতীয়তাবাদী প্রচার দলের এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য
করেন। ‘১/১১-এর কুশীলব ও তাঁদের বর্তমান প্রেক্ষিত’
শীর্ষক এই আলোচনা
সভা অনুষ্ঠিত হয়।

No comments:
Post a Comment