Saturday, March 12, 2016

কাউন্সিলে একডজন বই ও সুভ্যেনির প্রকাশ করা হবে


বিএনপি'র ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল ২০১৬'র লোগো


বিএনপি’র ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলে একডজন বই ও সুভ্যেনির প্রকাশ করা হবে। 

কাউন্সিলের প্রকাশনা বিষয়ক উপকমিটির আহ্বায়ক বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান জানান, আসন্ন কাউন্সিলে প্রকাশনা উপকমিটি অন্তত একডজন বই সুভ্যেনির প্রকাশ করবে তার মধ্যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন কর্ম, চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন কর্ম, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জীবন কর্ম, বিএনপির রাজনৈতিক ইতিহাস, রাষ্ট্রপরিচালনায় বিএনপির অবদান, বিএনপির আদর্শ-রাজনীতি নেতৃত্ব নিয়ে বুদ্ধিজীবীদের মূল্যায়ন নিয়ে এসব বই প্রকাশ করা হবে
 
বিগত বছরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেয়া ভাষণের সংকলন, বর্তমান সরকারের আমলে বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষের গুম-খুন-নির্যাতন এবং সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগ সরকারের নির্যাতন তাদের সম্পদ লুণ্ঠন নিয়ে কয়েকটি প্রকাশনা থাকবে রাজনীতি গবেষক বিশ্লেষকদের সুবিধার্থে খালেদা জিয়ার ভাষনের সংকলনটি করা হবে
 
ছাড়া প্রকাশনার অন্যতম আকর্ষণ থাকবে বিএনপির ইতিবাচক রাজনীতি আওয়ামী লীগের নেতিবাচক রাজনীতি এবং মহাজোট সরকারের নানা অপকর্ম, দুর্নীতির নিয়ে অঙ্কিত একটি কার্টুনের সংকলন

No comments:

Post a Comment