Friday, March 11, 2016

জাতীয় কাউন্সিল ২০১৬’র ড্রাফটিং উপ-কমিটির সভা অনুষ্ঠিত




বিএনপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল ২০১৬'র ড্রাফটিং উপ-কমিটির সভা
বিএনপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল উপলক্ষ্যে গঠিত ড্রাফটিং উপ-কমিটির সভা  বৃহস্পতিবার, মার্চ ১০, বিকেল ৪ টায় গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। উপস্থিত ছিলেন কমিটির সদস্য শামসুজ্জামান দুদু, এ্যাড. রুহুল কবীর রিজভী আহমেদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, , বি, এম মোশাররফ হোসেন, জয়ন্ত কুমার কুন্ড, শেখ ফরিদ আহমেদ মানিক, রেহেনা আক্তার রানু, রাবেয়া সিরাজ, রাশেদা বেগম হিরা, মোস্তাফিজুর রহমান বাবুল, এ্যাড. হুমায়ুন কবির বুলবুল, কামাল উদ্দিন চৌধুরী, প্রফেসর ডঃ মোর্শেদ হাসান খান, শহিদুল ইসলাম বাবুল, আমিরুজ্জামান খান শিমুল, কামরুজ্জামান বিপ্লব, আরিফুল ইসলাম জিয়া।

সভায় বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের বিষয়াবলী শোক প্রস্তাব নিয়ে বিষদ আলোচনা হয়। কমিটির সদস্যবৃন্দ বক্তব্যের উপকরণ নিয়ে নানাবিধ প্রস্তাব উত্থাপন করেন।

No comments:

Post a Comment