মার্চ ১০, বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি’র শনিবার, মার্চ ১৯ এ অনুষ্ঠেয় ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল ২০১৬’র থিম, লোগো, স্লোগান ও নানা ধরণের পোস্টার ডিজাইন অফিশিয়ালি উন্মোচন করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রচার ব্যবস্থাপনা উপ-কমিটির আহ্বায়ক গয়েশ্বর চন্দ্র রায় আনুষ্ঠানিকভাবে এ লোগো উন্মোচন করেন। লোগো উন্মোচনের মধ্যে দিয়েই বিএনপির কাউন্সিলের আনুষ্ঠানিক প্রচার যাত্রা শুরু হয়।
‘মুক্ত করবই গণতন্ত্র’ কে সম্মেলনের সামগ্রিক প্রতিপাদ্য করা হয়েছে। ২০০৭ সাল থেকে দেশে অনুপস্থিত ‘গণতন্ত্র’ ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গিকারই প্রকাশ পেয়েছে থিম, লোগো, স্লোগান আর পোস্টার ডিজাইনে – গণতন্ত্রই হচ্ছে সব ডিজাইনের মূল থিম।
- স্লোগান

কাউন্সিলের পোস্টার এবং ব্যানার ডিজাইন।
কাউন্সিলের প্রধান স্লোগান হচ্ছে — ‘দুর্নীতি দুঃশাসন হবেই শেষ, গণতন্ত্রের বাংলাদেশ’।
- লোগো লোগোতে বাংলাদেশের প্রতীক লাল-সবুজের জাতীয় পতাকা, মুক্তিযুদ্ধের প্রতীক জাতীয় স্মৃতিসৌধ ও বিএনপি’র প্রতীক ধানের শীষকে রাখা হয়েছে। ব্যাকগ্রাউন্ডে রঙ রাখা হয়েছে সোনালী আভা যা গভীর রাতের অন্ধকার কেটে নতুন এক সোনালী সূর্যের উদয় হবে প্রকাশ করছে।

জাতীয় কাউন্সিলের লোগো
লোগোতে তরুন প্রজন্মের একজন সাহসী ও দৃঢ়চেতা প্রতিনিধি জাতীয় পতাকা শক্ত হাতে ঊর্ধ্বে ধরে আছে, বাংলাদেশকে বিশ্বের বুকে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও প্রগতিশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার বুক ভরা স্বপ্ন নিয়ে । এর পিছনে রয়েছে জাতীয় স্মৃতিসৌধ ও ধানের শীষ প্রতীক যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখার অঙ্গীকার এবং উৎপাদনের রাজনীতিকে প্রতিষ্ঠিত করার অদম্য বাসনাকে প্রকাশ করেছে।
- টি শার্ট
কাউন্সিল উপলক্ষে তৈরি করা হয়েছে সাদা টি-শার্ট। এগুলো কাউন্সিল নেতাকর্মীরা পরবেন। এ ‘টি শার্টের’ ডানদিকে আসন্ন কাউন্সিলের লোগো, বামদিকে ২০১৩ সালের প্রস্তাবিত লোগো রয়েছে। ২০১২ সাল থেকে দলটি কয়েকবার কাউন্সিল আয়োজনের চেষ্টা করে আসছিল। প্রতিবারই দায়িত্বপ্রাপ্ত নেতাদের গ্রেফতার, গুম করে ভেঙ্গে চুরে দেয়া হয়েছিল অফিসের কম্পিউটার এবং আসবাবপত্র। ২০১৩ সালের প্রস্তাবিত লোগো টিশার্টে রেখে সবাইকে সেটাই জানিয়ে দিতে চায় বিএনপি।
- স্লোগান মুখর সম্মেলন
কাউন্সিলের প্রধান স্লোগান হচ্ছে - ‘দুর্নীতি দুঃশাসন হবেই শেষ, গণতন্ত্রের বাংলাদেশ’।
‘থামাও ষড়যন্ত্র ফেরাও গণতন্ত্র’ – এই স্লোগানটিও ব্যবহার করা হবে।
দলের ৯টি অঙ্গ ও ২টি সহযোগী সংগঠনগুলোর কাউন্সিল উপলক্ষে আলাদা আলাদা স্লোগান সম্বলিত ব্যানার পোস্টার প্রকাশ করছে।
৯টি অঙ্গ সংগঠনের স্লোগান গুলো হচ্ছে –
১। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল — ‘মুক্তিযুদ্ধের মূলমন্ত্র মুক্ত করো গণতন্ত্র’

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল'র পোস্টার
২। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল — ‘তারণ্যে যারা অকুতোভয়, তারই আনবে সূর্যোদয়’

বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পোস্টার।
৩। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল — ‘চেতনায় নারী, বিপ্লবে নারী, গণতন্ত্র ফেরাতে আমরাই পারি’

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের পোস্টার।
৪। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) — ‘গাইবো মোরা গণতন্ত্রের গান, দুঃশাসনের হবেই অবসান
৫। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল — ‘ফলাবো ফসল, গড়বো দেশ, গণতন্ত্রের বাংলাদেশ’

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পোস্টার।
৬। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল — ‘আলোর দিন দূরে নয় , করতে হবে আঁধার জয়’

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পোস্টার।
৭। বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল — ‘শক্ত হাতে বাঁধো তাঁত, কাটাতে হবে আঁধার রাত’

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের পোস্টার।
৮। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল — ‘জিয়ার আদর্শে দেশ গড়বো, ধর্মীয় স্বাধীনতা বজায় রাখবো’

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের পোস্টার।
৯। বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল — ‘জালের টানে ঘুঁচবে আঁধার ; বাংলাদেশ হবে সবার’

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎসজীবী দলের পোস্টার।
২টি সহযোগী সংগঠনের শ্লোগান -
১। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল — ‘বাচঁতে চাই, পড়তে চাই– দূর্নীতিমুক্ত দেশ চাই’

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পোস্টার।
২। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল — ‘শ্রম দিয়ে শিল্প গড়বো, দেশের আঁধার ঘুঁচিয়ে দেবো

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পোস্টার।
- ফেসবুক পেইজ
ষষ্ঠ জাতীয় কাউন্সিলের সার্বিক প্রচারের জন্য ফেসবুকে একটি পেইজ খোলা হয়েছে। পেইজের ইউআরএল হচ্ছে — facebook.com/bnpcouncil
এত বানান ভুল! বিএনপিতে কি সবাই এত ....? হায়রে বিএনপি!! হায়রে নেতা!!
ReplyDeleteঅঙ্গীকার, দুঃশাসন, মৎস্যজীবী দল, মুক্তিযুদ্ধের, ধরনের, অফিশিয়ালি, আঁধার, আহ্বায়ক এমন আরো ভুল মেনে নেয়া যায় না। সংশোধন করুন।
ReplyDeleteধন্যবাদ জনাব কিবরিয়া। বানান গুলো ঠিক করা হয়েছে। এটি বিএনপি'র কোন অফিশিয়াল ব্লগ নয়। কাউন্সিলের সব নিউজ এবং তথ্যগুলো এক জায়গায় রাখার একটি চেষ্টা মাত্র। কাজগুলো ভলান্টিয়ারিলি করা হচ্ছে। আপনাকে আমাদের সাথে যোগ দেয়ার আহ্বান করছি। আপনি লিখতে পারেন।
ReplyDelete