বিএনপি’র ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল ২০১৬ উপলক্ষ্যে গণতন্ত্রকে ফিরিয়ে আনাকে
প্রধান প্রতিপাদ্য ধরে বিভিন্ন পোস্টার ডিজাইন প্রস্তুত করা হয়েছে। ছাপানো হয়েছে
লাখো লাখো পোস্টার।
ঢাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে
পোস্টার, দেয়াল
লিখন, লাইটিং
করার অনুমতি
নেয়া হয়েছে
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। কেন্দ্রীয়ভাবে প্রকাশিত
পোস্টারগুলো রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ইতোমধ্যে পাঠানো শুরু
হয়েছে।
জেলা কমিটির পক্ষ
থেকে প্রতিনিধিরা
দলের নয়াপল্টন
কেন্দ্রীয় কার্যালয় থেকে সংগ্রহ করছেন
সেসব পোস্টার।
এ ছাড়া কেন্দ্রের
ডিজাইন করা
পোস্টারগুলো নিজেদের মতো সংখ্যায় প্রকাশ
করবে দলের
বিভাগীয় কমিটি।
ঢাকা শহরের প্রতিটি অলি গলি জনপদে পোস্টার
লাগানোর কাজ শুরু হয়েছে। দেশের প্রতিটি জনপদে, জনপথে, হাটে, বাজারে, বন্দরে, নগরে,
বাড়িতে কাউন্সিলের পোস্টার লাগানোর জন্য বলা হয়েছে প্রতিটি সাংগঠনিক ইউনিটকে।

কিন্তু ফেসবুকে ত মনে হয় সারা দেশে পৌঁছে নাই । দুই দিন দিনে এখনো তিন হাজার মানুষ আপনাদের পেইজে লাইক দেই নাই। তার মানে দলের নেতাকর্মীদের কাছেও আপনারা পৌছতে পারেন নাই।
ReplyDeleteকিছু টাকা পয়সা খরচ করে পোষ্ট বোষ্ট করেন। আর খবর প্রচার বাদ দিয়ে নতুন কিছু করেন, বলেন। খবর ত আমরা অন্য জায়গা থেকেও পাই, একি খবর পুনরাবৃতি করে কি ফায়দা, কতটুকু ফায়দা?
ReplyDelete